Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ-এর ঈদ পুনর্মিলনী ও জিএম ক্লোজিং অনুষ্ঠিত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ-এর ঈদ পুনর্মিলনী ও জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি:
এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জিএম ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জামালপুর শহীদ সাফওয়ান অডিটোরিয়াম হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। হাই প্রোফাইল এসোসিয়েট সাকসেস জামালপুর ইউনিটের আয়োজনে সেলিব্রেটিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ-এর প্রধান ট্রেইনার স্টার ইঞ্জি. আব্দুল কাদের। প্রধান আলোচক ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ কাউছার হোসেন মিলন। সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ শামিম উসমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) ছামিউল ইসলাম।

Advertisement

এ সময় বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার মাওলানা রেজাউল করিম, সদ্য দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ মুকুল মিয়া ও মোঃ আব্দুল মিয়া। অনুষ্ঠানে নতুন দুইজন জিএম ও দুইজন এজিএম, কয়েকজন মার্কেটিং অফিসার এবং সেলস অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সোহেল রানা, রিফাত হোসেন, মাওলানা রেজাউল করিম, নাহিদ আলম, মোজাম্মেল হক, জান্নাতুল ফেরদৌস শাপলা ও বিউটি বেগম। এছাড়াও কোম্পানির জিএম, এজিএম, মার্কেটিং অফিসার, সেলস অফিসার, এসোসিয়েট, ডিস্ট্রিবিউটরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ-এর উত্তরোত্তর সফলতা কামনা, সকলের নেক হায়াত এবং কবরবাসীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেনারেল ম্যানেজার মাওলানা রেজাউল করিম। পরে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন ও নাট্যাভিনয় মঞ্চায়িত হয়।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে সকলকে মনোযোগী হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান হাই প্রোফাইল এসোসিয়েট সাকসেস জামালপুর ইউনিট।

Advertisement