Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

মাদারগঞ্জে ৩ ফসলী জমি থেকে মাটি বিক্রির মহা উৎসব, কৃষি জমির উর্বরতা হুমকির মুখে

মাদারগঞ্জে ৩ ফসলী জমি থেকে মাটি বিক্রির মহা উৎসব, কৃষি জমির উর্বরতা হুমকির মুখে

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে তিন ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি বিক্রি চলছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। রোববার মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় তিনটি ভেকু ব্যবহার করে মাটি কেটে বিক্রির ঘটনা নজরে আসে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির অসাধু চক্র আইনকে উপেক্ষা করে ফসলী জমি থেকে দেদারসীভাবে মাটি কেটে বিক্রি করছে। ফলে শুধু জমির উর্বরতা নষ্ট হচ্ছে না, পাশ্ববর্তী কৃষকদের ফসল উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা যায়, গিয়াস উদ্দিন, রব্বানী, সোহরাব ও বকুল নামের ব্যক্তি ভূমি আইন অমান্য করে মাটি বিক্রি ও বাড়ি নির্মাণে ব্যবহার করছে। স্থানীয় কৃষকরা জানান, মাটি বিক্রির ফলে তাদের আবাদি জমিতে পানি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে, পরবর্তীতে ফসল চাষ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এতে ৩ ফসলী জমি ও কৃষি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, মাটি কেটে বিক্রির বিষয়টি জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement