Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জামালপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) জেলার প্রাণকেন্দ্র ইকবালপুর আহলে হাদীস জামে মসজিদের দ্বিতীয় তলায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আবু আদেল মো. হারুন হোসাইন, ড. মোজাফফর বিন মুহসিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম এবং নও-মুসলিম বিষয়ক সম্পাদক রায়হানুদ্দীন।

Advertisement

সকাল ১০টায় অধ্যক্ষ উমর ফারুকের সঞ্চালনায় এবং অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিকাল ৩টায় অধিবেশন শেষ হয়। অনুষ্ঠানে জেলা জমঈয়ত ও শুব্বান সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কাউন্সিলে ১০১ জন কাউন্সিলরের গোপন ভোটে সভাপতি হিসেবে বালিজুড়ী এসএম মাদরাসার অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে শরিফপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ উমর ফারুক নির্বাচিত হন।

Advertisement