Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত

রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে থাকা সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে ছোড়া হয়েছে। তবে বোমা নিক্ষেপের পেছনের কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ডিসি মাসুদ আলম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Advertisement
Advertisement