Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির দুই নেতাকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির দুই নেতাকে জরিমানা

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) বিএনপির দুই নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্তরা হলেন ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেন এবং বিএনপি নেতা সাজেদুল ইসলাম হাকিম। তারা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।
শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ও কুচলিবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অভিযানে দেখা যায়, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে জগতবেড় ইউনিয়নে কম্বল বিতরণ করেন শামীম হোসেন। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুচলিবাড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থীর পক্ষে ফুটবল বিতরণের দায়ে সাজেদুল ইসলাম হাকিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়েই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement