Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ শিখা আক্তার (২২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা আক্তার উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকার সুরুজ্জামানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা আক্তার। পথে একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মানুন মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি তারের সংস্পর্শে আসেন তিনি। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
Advertisement