Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:16 pm
অন্যান্য

মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় গুনারীতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার মিলিটারির সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী।

তিনি বলেন, দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন বলেন, জনগণের অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

উপজেলা বায়তুল মাল সম্পাদক রাহমাতুল্লাহ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গুনারীতলা ইউনিয়নের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিপসন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত আদর্শিক সংগঠন। এ সংগঠনের প্রতিটি স্তরে রয়েছে জবাবদিহিতা, শৃঙ্খলা ও পরামর্শভিত্তিক পরিচালনা ব্যবস্থা।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement