স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জোনাইল গ্রামে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ড সেক্রাটারী জাহিদ আনোয়ার পরাগের পরিবারের একমাত্র ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়িটি তার বাবা দুদু মাস্টারের, যেখানে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পরিবারের কেউ ঘরের ভেতর থেকে কোনো মালামাল উদ্ধার করতে পারেননি। এতে ঘরের আসবাবপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই আগুনে ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের উত্তাপে ঘরের দেয়াল পর্যন্ত ঝুলে পড়েছিল, যা ভয়াবহ দৃশ্যের সৃষ্টি করেছিল।
ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে তারা পৌঁছানোর আগেই ঘরের ভেতরের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন হঠাৎ করে লেগে উঠে ধোঁয়া বের হতে শুরু করলে তারা ছুটে আসেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছে যেতে পারেননি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দাবি, আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।




