Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:43 pm
অন্যান্য

ইসলামপুরে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ইসলামপুরে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডলের ছেলে শাহ মাহমুদ শান্তর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কিশোরী ইসলামপুর উপজেলার পলাবান্ধা ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগ ও পারিবারিক পরিচয়ের মাধ্যমে অভিযুক্ত শান্তর সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সম্পর্ক গভীর হওয়ার পর বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানায় বলে দাবি ভুক্তভোগীর কিশোরীর । এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিবারে আলোচনা শুরু হয়।
সর্বশেষ গত ২২ এপ্রিল জারুলতলা এলাকার রিফাত নামের এক ব্যক্তির ভাড়া বাসায় দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর বিষয়টি ধীরে ধীরে স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, আবার কেউ বিষয়টিকে সামাজিক ও পারিবারিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে শাহ মাহমুদ শান্তর সাথে যোগাযোগ করা হলে প্রেমের সম্পর্ক ছিলো বলে নিশ্চিত করেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি বলে নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

Advertisement