Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

রংপুর বিভাগে এখনো করোনা রোগী শনাক্ত হয়নি

রংপুর বিভাগে এখনো করোনা রোগী শনাক্ত হয়নি

মুক্তকাল ডেস্ক||

রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এই দুটি হাসপাতালে করোনা পরীক্ষা চালু হয়।

বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মো. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪০০ করে মোট ৮০০টি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে বিভাগের অন্যান্য হাসপাতালেও পরীক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এসব কিটের মাধ্যমে ৮০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

তবে এখনও আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ শুরু হয়নি।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ওয়াজেদ আলী জানান, আরটি-পিসিআর মেশিন চালু করতে কিছুটা সময় লাগবে। বর্তমানে কিটের মেয়াদ ও সরবরাহ সীমিত হওয়ায় ঢাকা থেকে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকারে সরবরাহ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর মেশিন এখনো ক্যালিব্রেটেড হয়নি। ফলে সেখানে পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। মেশিনটি ক্যালিব্রেটেড হলে পূর্ণমাত্রায় পরীক্ষা চালু হবে। বিষয়টি টেকনিক্যাল হওয়ায় কবে নাগাদ পরীক্ষা শুরু করা যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আশার খবর হলো, এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.