Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

মেলান্দহে নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

মেলান্দহে নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:

মেলান্দহ থানায় যোগদানের পরই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের বার্তা দিলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

Advertisement

মতবিনিময় সভায় ওসি ওবায়দুর রহমান বলেন, “মেলান্দহে মাদক,জুয়া, ওয়ারেন্ট আসামী ও কোনো প্রভাবশালী মহলের অন্যায়—কোনো কিছুকেই ছাড় দেওয়া হবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
তিনি আরও বলেন, পুলিশের কাজ জনগণের সহযোগিতায় আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়—সেজন্য সাংবাদিকদের গঠনমূলক সংবাদ ও তথ্য পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে সহায়তা করবে। তিনি থানায় আগত সাধারণ মানুষকে সম্মানজনক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, গ্রামাঞ্চলে চুরি-ছিনতাই রোধসহ নানা বিষয়ে পরামর্শ দেন।
সভা শেষে নবাগত ওসি সবার সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement