মো. আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ (জামালপুর)
“One Team, One Mission, Real Impact”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র ৮ম বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
একটি টেকসই উন্নয়নের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে গত ৩ জানুয়ারি (শনিবার) জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সারাদেশের ৪৩টি জেলা থেকে আগত প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী মো. যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর।
প্রধান বক্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মির্জা বাকের সরওয়ার আহমেদ, এনডিপি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মো. শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, জামালপুর
মো. কোহিনুর আলম চৌধুরী, হেড অব অ্যাকাউন্টস, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি
মো. আশরাফুল ইসলাম (বুলবুল), ব্যবস্থাপনা পরিচালক, হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লি.
জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “টেকসই উন্নয়ন ছাড়া শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির দীর্ঘদিনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং এসব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সচেতনতা, দক্ষতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সম্মেলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। পরিশেষে সারাদেশের ৪৩টি জেলা থেকে আগত স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্য ও দুপুরের খাবার প্যাকেট বিতরণের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
Oplus_131072




