কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
সরিষাবাড়ীতে খতমে নবুওয়াত মারকাজ ঢাকায় এর ব্যবস্থাপনায় এবং ইমাম উলামা জনকল্যাণ পরিষদ ঢাকা এর সহযোগিতায় চর হাটবাড়ী কুটির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৮ তারিখ(রবিবার) বিকাল ৩ ঘটিকায় শীতের লেপ বিতরণ করা হয়।
এই কর্মসূচির আওতায় ৪০ জন নওমুসলিম, ৫৫ জন গরিব ও অসহায় এবং পাঁচজন অমুসলিম হিন্দু সহ মোট ১০০ জন ব্যক্তির মাঝে শীতের লেপ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইমাম উলামার জনকল্যাণ পরিষদের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই বিতরণ অনুষ্ঠানে তিনজন ব্যক্তি কাদিয়ানীর মতবাদ থেকে প্রকাশ্যে তওবা করে ইসলামে ফিরে এসেছেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা সাবিত হোসাইন, প্রতিনিধি -খতমে নবুওয়াত মারকাজ, ঢাকা।




