Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জামালপুরের পাঁচ ছাত্রনেতা

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জামালপুরের পাঁচ ছাত্রনেতা

Oplus_131072

হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জামালপুরের পাঁচজন তরুণ ছাত্রনেতা স্থান পেয়েছেন। এতে জেলার ছাত্ররাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Advertisement

গত ১২ জানুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বাক্ষরিত ১৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত কমিটিতে জামালপুর জেলা থেকে ফারুক আহমেদ হৃদয়কে সহ-সভাপতি, মোহাম্মদ সালমান ও রিপন হাসনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সোলাইমানকে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং সোহেল রানা সোহানকে কার্যনির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে জামালপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি সুসংহত করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটিতে জামালপুরের পাঁচ ছাত্রনেতার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Advertisement