মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদ (মিনি) ও মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর–৩ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুর শাকের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল হায়দার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মঞ্জুর কাদের বাবু খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (রতন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ তালুকদার সোহেল, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বাশার, মাদরাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, কলেজ শিক্ষক সমিতি (মিনি)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ এবং শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদ (মিনি)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল রহমান।
মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কে.এফ.এস নেছারুদ্দিন ফাজিল মাদরাসার সুপার মোঃ আঃ মোতালিব সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




