Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

মেলান্দহে অসহায়দের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

মেলান্দহে অসহায়দের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:

অগ্নিকান্ড,নদীভাঙ্গন ও কাল বৈশাখী ঝড়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামালপুরের মেলান্দহ উপজেলায় বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, ছিন্নমূল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪২ টি উপকারভোগীর মাঝে বিনামূল্যে ঢেউটিন ও ২ লাখ ২২ হাজার টাকা প্রদান করা হয় ।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে ঢেউটিন বিতরনে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঞা।এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে কাজ করলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য বড় স্বস্তি।

Advertisement

Advertisement