মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার বিকালে চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল নেতা আল আমিন তালুকদার, পৌর বিএনপি নেতা মাজেদ মোল্লা ও খালিদ হাসান, এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন।
র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতির গণতান্ত্রিক চেতনা জাগ্রত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তি স্থাপিত হয়েছে।
মোখলেছুর রহমান মোখলেস বলেন, “৭ নভেম্বর আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই চেতনা থেকেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”




