Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

বাহুবলে সিলিকা বালু চক্রের বিরুদ্ধে ইউএনও–এসিল্যান্ডের অভিযান

বাহুবলে সিলিকা বালু চক্রের বিরুদ্ধে  ইউএনও–এসিল্যান্ডের অভিযান

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি ও আমতলী চা বাগান এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন প্রতিরোধে রাতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৮ নভেম্বর) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহবুবুল ইসলাম।

Advertisement

অভিযানকালে বাগানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ সিলিকা বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া পর্যবেক্ষণ জোরদার এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে সিলিকা বালু চুরি ও অবৈধ উত্তোলনে জড়িত কতিপয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে দায়িত্বশীলরা জানিয়েছেন, ভবিষ্যতেও অবৈধ কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের সতর্ক করে উপজেলা প্রশাসন জানিয়েছে—অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement