Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

Oplus_131072

হৃদয় আহম্মেদ শাওন,স্টাফ রিপোর্টারঃ

জামালপুর দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম দম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুরে পাররামরামপুর ইউনিয়ন বিএনপি অফিসে নির্বাচনী এক সভায় উপস্থিত হন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম দম। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, সদস্য সচিব মোঃ মাজেদুল ইসলাম বাদল, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম মিয়া, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, সহ সভাপতি শরিফ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুবদল নেতা নুর ইসলাম দেওয়ান সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদানকালে শফিকুল ইসলাম দম বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। এ এলাকার উন্নয়নের স্বার্থে জননন্দিত নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করব।

Advertisement