Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

বকশীগঞ্জে “বগারচর মিনি ম্যারাথন দৌড়-২০২৬” অনুষ্ঠিত অংশ নিল জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি

বকশীগঞ্জে “বগারচর মিনি ম্যারাথন দৌড়-২০২৬” অনুষ্ঠিত অংশ নিল জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বগারচর মিনি ম্যারাথন দৌড়-২০২৬”। শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে বগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ম্যারাথনে অংশ নেয় জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি। দলের নেতৃত্ব দেন কমিউনিটির ফাউন্ডার ও আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি ডাঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও জেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মেজবাউল হক তুহিন, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বগারচর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক রিপন রাজ, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ইউনিয়ন সভাপতি রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মুক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যারাথন শেষে বক্তব্যে ডাঃ হাবিবুর রহমান বলেন,
“ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি সুস্থ জীবনধারা গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত দৌড় শরীর ও মন—উভয়কেই সুস্থ রাখে।”
আয়োজক সবুর সাহেব জানান, তরুণদের মাদক ও ধূমপানমুক্ত সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা, নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারীরা আয়োজনের প্রশংসা করে বলেন, পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত। দৌড়বিদদের জন্য পানি, স্যালাইন, বিস্কিটসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করায় তারা আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
Advertisement