Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

বকশীগঞ্জে প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত।

বকশীগঞ্জে প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত।

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও শরিক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত পথসভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা ইসলামী আন্দোলনের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারি রেজুয়ান হাসানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত, ছাত্রশিবির ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। সে লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়।

Advertisement