Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:59 pm
অন্যান্য

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

‌মোহাম্মদ গোলাম মোস্তফা,(বকশীগঞ্জ প্রতিনিধি)

জামালপু‌রের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আদেল ইবনে আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি। এছাড়াও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী রাসেল মাহমুদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা আব্দুল মতিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Advertisement

Advertisement