Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্যের পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে মনোনয়নপত্র যাচাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে জামায়াতে ইসলামী। রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির নেতারা অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত একই ধরনের ঘটনায় কারও মনোনয়ন বাতিল করা হলেও অন্যদের বৈধ ঘোষণা করা হচ্ছে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মনোনয়ন যাচাইয়ে নির্বাচন কমিশনের এই ভিন্নতা তাদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

Advertisement
Advertisement