Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধনের ডাক রাবি ছাত্রদলের

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধনের ডাক রাবি ছাত্রদলের

Oplus_131072

মুক্তকাল ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সাম্প্রতিক আচরণকে কেন্দ্র করে তার মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। একইদিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনের ডাক দিয়েছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সালাউদ্দিন আম্মারের কিছু কর্মকাণ্ড ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছে, যা শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন,
“একজন সচেতন শিক্ষার্থীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। রাকসুর জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার পরিবর্তে তিনি এমন কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করছে। বিষয়টি আমাদের উদ্বিগ্ন করেছে। তাই আমরা তার মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেব।”
এ বিষয়ে বক্তব্য জানার জন্য সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির একটি ব্যানার খুলে ফেলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। এর আগে একইদিন সকালে সংশ্লিষ্ট শিক্ষকের উদ্দেশ্যে ব্যানার অপসারণের আলটিমেটাম দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
এই ঘটনাসহ শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ ও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে রাবি শাখা ছাত্রদল তার মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।

Advertisement
Advertisement