Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

মাদারগঞ্জে বিএনপি নেতা লান্জু মোটরসাইকেল শো-ডাউন

মাদারগঞ্জে বিএনপি নেতা লান্জু মোটরসাইকেল শো-ডাউন

মাদারগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ দুই মাস চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু।

Advertisement

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় জামালপুর শহর থেকে ফায়েজুল ইসলাম লাঞ্জুকে বরণ করে নেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক।

মোটরসাইকেল শো-ডাউনটি জামালপুর বিজয় চত্বর থেকে শুরু হয়ে মেলান্দহ হয়ে হাজরাবাড়ী, জটিয়ারপাড়া মোড়, মিলন বাজার, মিয়া বাজার, থানামোড়, বালিজুড়ী বাজার, গাবেরগ্রাম বাজার, উপজেলা হাওয়াই রোড ও জোনাইল বাজার ঘুরে মোসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বলেন, “আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করছি—মেলান্দহ-মাদারগঞ্জে গত ৪৫ বছর যাবৎ বিএনপির রাজনীতি করছি। আপনাদের সবাই নির্যাতিত ও নিপীড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণ অপেক্ষা করছে অবাধ নির্বাচনের জন্য। আমি আহ্বান জানাই প্রধান উপদেষ্টাকে—আপনি অনতিবিলম্বে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিন।”

Advertisement