Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

বকশীগঞ্জের ইউএনও শাহ জহুরুল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা অর্জন

বকশীগঞ্জের ইউএনও শাহ জহুরুল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা অর্জন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মাননা অর্জন করেছেন কুলাউড়া উপজেলার সাবেক এসিল্যান্ড ও বর্তমান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

Advertisement

শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবীর সভাপতিত্বে আয়োজিত শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহ জহুরুল হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে, গত ৯ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শাহ জহুরুল হোসেনকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন,“

মানুষের সেবা করার ব্রত নিয়েই আমি প্রশাসনে যোগ দিয়েছি। অনেক মানুষ ভূমি সংক্রান্ত জটিলতায় ভোগেন—আমি চেষ্টা করেছি যেন কেউ আমার অফিসে এসে হয়রানির শিকার না হন। সেই লক্ষ্যেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমার এই প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ বিভাগীয় কমিশনার স্যার আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা দিয়েছেন। ভবিষ্যতেও দায়িত্ব পালন করতে বকশীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করছি।

Advertisement