Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
জামালপুর

মাদারগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাদারগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

“হাতের পরিচ্ছন্নতা, সুস্থ জীবনের নিশ্চয়তা” — এ প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরের মাদারগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

Advertisement

বুধবার বেলা ১১টায় মাদারগঞ্জ পৌরসভার জোনাইল নয়া পাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চ বিদ্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ৩নং গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, এবং একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল হায়দার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

কর্মসূচিতে সহযোগিতা করে ব্র্যাক ওয়াশ কর্মসূচি, মাদারগঞ্জ, জামালপুর।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement