Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

বকশীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

বকশীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ থানার আওতাধীন কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম ও কনস্টেবল সুজন মিয়ার যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত রিপন মিয়া বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান,“ জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় বকশীগঞ্জে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

আটক রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জামালপুর আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Advertisement