Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

কুলাউড়া খালেদা জিয়ার রোগ আরোগ্য কামনায় কোরআন খতম ও গণদোয়া মাহফিল

কুলাউড়া খালেদা জিয়ার রোগ আরোগ্য কামনায় কোরআন খতম ও গণদোয়া মাহফিল

Oplus_131072

মোঃ রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ই ডিসেম্বর সোমবার বিকেল ৩ টা থেকে শুরু হওয়া উক্ত গনদোয়া ও কোরআন খতমের আয়োজন করেন কুলাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এডভোকেট আবেদ রাজা। গনদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, কুলাউড়া উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বুলু,কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারন শিপলু আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মছব্বির বাদশা,কাদিপুর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর নুর ইরা ও কাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক আজমল আলী প্রমুখ। বিকাল পৌনে ৫ টায় দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি এড আবেদ রাজা

Advertisement

Advertisement