বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ফুলদহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ।
প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আকতার হোসেন মাস্টার।
প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোতালেব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু, মোরাদুজ্জামান মোরাদ, মোঃ মিজানুর রহমান শাহীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য জুয়েল আহমেদ, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশের শুরুতে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছামিউল হক সাহেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
প্রধান বক্তা মো. মোতালেব সরকার তার বক্তব্যে বলেন,
“বর্তমান সময়ের কিছু ভাড়াটে মুখ বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং জান্নাতের টিকিট বিক্রির নামে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। জনগণকে ধোঁকা দেওয়ার এই অপচেষ্টা কোনো দিন সফল হবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র আজও সক্রিয়। তারা দেশকে পেছনে টেনে নিতে চায়। জামায়াতে ইসলামীর মতো স্বাধীনতা বিরোধী শক্তির তারা এদেশের স্বাধিনতা চাইনি । বিএনপি কখনো স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করবে না। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি আলহাজ মোঃ আকতার হোসেন মাস্টার বলেন, “দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। গণমানুষের ভোটাধিকার পুনরুদ্ধারই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে লিফলেট ও তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়




