Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
ময়মনসিংহ বিভাগ

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাবিবুর রহমান আত্মগোপনে ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জ থানায় বর্তমানে তার নামে কোনো নতুন মামলা নেই। তবে পুরোনো কিছু মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব এক সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.