Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:17 pm
জামালপুর

সরিষাবাড়ীতে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সরিষাবাড়ীতে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আওনা ইউনিয়ন শাখা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার ৩৮ নং স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি, জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ এডভোকেট মাওলানা মো. আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম বিএসসি, সেক্রেটারি আহনাফ হাসান বাপ্পি ও স্থানীয় ওয়ার্ড নেতারা প্রমুখ।

এ সময় প্রধান অতিথিরা বলেন, “গাছ আমাদের পরিবেশের অন্যতম উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। জামায়াতে ইসলামী জনস্বার্থে সামাজিক কাজের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করছে। “

Advertisement

Leave a Comment

Your email address will not be published.