Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

হরিপুর যুব সমাজের উদ্যোগে শর্টবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জামালপুর একাদশ

হরিপুর যুব সমাজের উদ্যোগে শর্টবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জামালপুর একাদশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়নের হরিপুরে শর্টবার ফুটবল টুর্নামেন্টে সরিষাবাড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর একাদশ।

Advertisement

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকার ৩-০ গোলে জয়ী হয় জামালপুর একাদশ। চ্যাম্পিয়ন দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি ও রানার্স আপ দলকে একটি কম্পিউটার বক্স পুরস্কার প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন আনিছুর রহমান বাদল মাষ্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারী, সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মনির উদ্দীন, পৌর আমীর গোলাম রব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সোহাগ, ভাটারা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের রুবেল, সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

Advertisement