Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে: সারজিস

চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে: সারজিস

চোর-বাটপার ও চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ঝুলিয়ে দেওয়া হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

Advertisement

সারজিস বলেন, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে তাদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এই বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলবে না।

স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন এনসিপির এ নেতা।

Advertisement