Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
ময়মনসিংহ বিভাগ

ভালুকায় গাড়িচাপায় কিশোর নিহত

ভালুকায় গাড়িচাপায় কিশোর নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় আলীনুর (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত আলীনুর নেত্রকোণা সদর উপজেলার লইটিং চল্লিশা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।

মেহরাবাড়ী এলাকার বুলবুলের ভাড়া বাসায় সে পরিবার নিয়ে থাকতো। সে সিডস্টোর বাজার এলাকায় একটি ওয়ার্কশপ কাজ করতো। সকালে বাসা থেকে বেরিয়ে কাজে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদন প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.