Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদকে ১৭০ নেতার চিঠি

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদকে ১৭০ নেতার চিঠি

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতে ইসলামের সঙ্গে রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির অন্তত ১৭০ জন কেন্দ্রীয় নেতা।
এর আগে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে প্রায় ৩০ জন নেতার একটি চিঠি অভ্যন্তরীণভাবে দেওয়া হলেও তা প্রকাশ্যে চলে আসায় এনসিপির ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের সঙ্গে জোটের পক্ষে থাকা নেতারা পাল্টা স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার দেওয়া ওই চিঠিতে নেতারা একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত হিসেবে জামায়াতের সঙ্গে জোটকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেন। সামনে আসন্ন নির্বাচনকে বিবেচনায় রেখে দলীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার আলোকে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
চিঠিতে স্বাক্ষরকারী নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে। এ সিদ্ধান্ত দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা সুদৃঢ় করবে। আমরা আশা করি, আপনি এ বিষয়ে প্রয়োজনীয় ও যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন।”
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, কৈলাশ চন্দ্র রবিদাসসহ আরও অনেকে।

Advertisement
Advertisement