Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার সকালে মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ এজাহারভুক্ত ৮ জন আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী অন্যরা হলেন— গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল (৫৪), বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন (৩২), বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন (৪০), পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজম (৪০), মাদারগঞ্জ শহর যুবলীগের সদস্য মামুন (২৮) এবং আদারভিটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মানিক (৩৬)।
জানা যায়, তিনটি নাশকতা মামলার এজাহারভুক্ত এসব আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র শওকত আলীকে ওই তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement
Advertisement