Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

মেলান্দহে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা, চার প্রতারক গ্রেফতার

মেলান্দহে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা, চার প্রতারক গ্রেফতার

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলায় নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মেঘারবাড়ি এলাকার দুলাল শেখ (৩৭), আব্দুল হালিম (৩৫), সুজন শেখ (৪৫) ও মো. রাশেদ (৪০)। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (৭৯) মালঞ্চ বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুলাল শেখ তার গন্তব্য জানতে চাইলে তিনি হাজরাবাড়ি যাবেন বলে জানান। পরে দুলালসহ অন্যান্য অভিযুক্তরা কৌশলে তাকে তাদের গাড়িতে উঠান।
গাড়িতে ওঠার পর দুলাল একটি ১০ টাকার নোটে মোড়ানো প্রায় ৪ ভরি ওজনের নকল স্বর্ণের বার গাড়ির ভেতরে ফেলে দেন। এরপর বিভিন্নভাবে প্রলোভন ও কৌশল প্রয়োগ করে প্রতারক চক্রটি ওই বৃদ্ধার কাছ থেকে কানের দুল খুলে নেয়।
পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement