Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:17 pm
অন্যান্য

মাদারগঞ্জে ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ/২৬ বৃহস্পতিবার বিকেলে আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান ও বায়তুলমাল সম্পাদক শাফিউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান এবং মাদারগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জাহিদ ইসলাম, ৭ নং সিধুলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খোকন মিয়া, উপজেলা শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান সহ এনসিপির ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিসহ দলীয় নেতাকর্মী, আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement