Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষক-কর্মচারী, পরিচালনা পরিষদের সদস্য ও প্রতিবেশীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মাহবুবর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল-মামুন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. শামছুল হুদা রতন, সাংবাদিক খাদেমুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement
Advertisement