Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
অন্যান্য

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত জামালপুরের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত জামালপুরের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত জামালপুরের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরাম। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন। ক্যারিয়ারের সাফল্য অর্জন এবং শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের পরামর্শ দেন। নবীনদের শিক্ষা অর্জন করে জামালপুর ও দেশের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রশাসক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ড. সামিউল হক ফারুকী, পরিচালক, বাংলাদেশ ইসলামিক সেন্টার ও ভারপ্রাপ্ত সম্পাদক, মাসিক পৃথিবী;
ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক মো. মজিবুর রহমান; সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. এনামুল করিম; পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়; বিশিষ্ট অর্থনীতিবিদ মো. জাকির ইমতিয়াজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সাউথইস্ট ব্যাংক; প্রফেসর ড. ছদরুদ্দীন আহমেদ; অধ্যক্ষ শহীদ তিতুমীর কলেজ;
মো. জাকির হোসেন মনা, চিফ এক্সিকিউটিভ, ইয়াং কনসালটেন্ট;
ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম;
মো. শহিদুল্লাহ খান;
মো. মাহমুদুর রহমান (FCA, FCMA);
মোস্তাফিজুর রহমান;
ইঞ্জিনিয়ার ছবুর খান;
মো. হুমায়ূন কবীর আকন্দ (স্বপন);
গোলাম রব্বানী এবং ফাবলিহা জাহান নাজিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ স্টুডেন্ট ফোরামের সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব, সভাপতি, ঢাকাস্থ স্টুডেন্ট ফোরাম। সভাপতির স্বাগত ভাষণে তিনি নবীনদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান করেন।

Advertisement