আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে সম্প্রতি মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবির বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’ তবে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডারও চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি।
এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বললেন, ‘তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’
