Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

মাদারগঞ্জ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান, মেডিকেল অফিসার ডাঃ সালেহ মাহাদি সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশের মতো মাদারগঞ্জেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষায় এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement