Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

মাদারগঞ্জ পৌরসভার ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন অচল, মহাসড়কের পাশে ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ

মাদারগঞ্জ পৌরসভার ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন অচল, মহাসড়কের পাশে ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জন্য প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন কার্যত পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, নির্ধারিত ডাম্পিং স্টেশন ব্যবহার না করে পৌরসভার বর্জ্য মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। ফলে সড়কের পাশে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারী ও যানবাহন চলাচলকারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, গরমে ময়লার দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া বর্জ্যের কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং রোগবালাই ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

সচেতন মহলের দাবি, এত বড় অংকের টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

Advertisement