Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

দেওয়ানগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস কর্মসুচির  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

দেওয়ানগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস কর্মসুচির  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মো: বায়েজিদ: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নতুন কুড়ি স্পোর্টস কর্মসুচি নিয়ে প্রস্তুতিমূলক সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ বিএনপির উপদেষ্টা মুজাহিদুর রহমান আনজু, উপজেলা কৃষি অফিসার মো. রতন মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি,  সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা নতুন কুড়ি স্পোর্টস কর্মসুচি বাস্তবায়ন  করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কথা তুলে ধরেন।  নতুন কুড়ি স্পোর্টস কর্মসুচির ৮ টি খেলাতে  অংশগ্রহণ  পারবেন খেলোয়ারগণ।   খেলোয়ারদের বয়স ১২ থেকে ১৪ বছর ও রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৭ এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানানো হয়।।

Advertisement

Advertisement