Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

Oplus_131072

মুক্তকাল ডেক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’-এ যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জামায়াতের পররাষ্ট্র বিভাগের এক দায়িত্বশীল নেতা জানান, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিরা সামিটে উপস্থিত হতে শুরু করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কা।
সামিটের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন শুধু টিকে থাকা নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রামের ইতিহাস। ১৯৪৭ ও ১৯৭১ সালের অর্জনের মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, যা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি হ্রাস পেয়েছে এবং নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে তরুণ সমাজসহ জনগণ আবারও নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisement