Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি এনসিপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ঘিরে সম্ভাব্য পরিস্থিতি এবং সার্বিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে উভয় নেতা মতবিনিময় করেন।
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর নির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কোনো পক্ষই।

Advertisement
Advertisement