Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

জামায়াত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ

জামায়াত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 

Advertisement

মনোনয়নপত্র দাখিলের সময় কারিগরি ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত ঘরে ভুলক্রমে প্রার্থীর স্বাক্ষর পড়ে যাওয়ায় এবং সংশোধনী কাগজটি মূল নথির সঙ্গে সংযুক্ত না হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়।আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।এখন জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান মজিবুর রহমান আজাদী।

মজিবুর রহমান আজাদী বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটি একটি কারিগরি ভুল ছিল, যা কমিশন সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

Advertisement