মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (৯ মার্চ) এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মুজিবুর রহমান আজাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার শুরা ও কর্মপরিষদের সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ।
এসময় আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম এবং ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মাঝে মানবিকতা, সহমর্মিতা ও আল্লাহভীতি জাগ্রত করে।
বিশেষ অতিথি তার বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, “হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।” তিনি আরও বলেন, রোজা মানুষের আত্মসংযম শিক্ষা দেয় এবং সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহমেদ রাজু।
মেলান্দহে ঝাউগড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
Oplus_131072




