Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক

২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক বলেছেন, কে এমপি বা মন্ত্রী হবেন সেটাই বড় বিষয় নয়; মূল বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ ও ২০৪২ সাল পর্যন্তও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন—ইনশাআল্লাহ।
সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, এখন শুধু জোরালো বক্তব্য দেওয়ার সময় নয়; বরং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়। নির্বাচনের আগে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি জোরালো আন্দোলন করেছে এবং জনগণ বিপুল সমর্থন দিয়েছে। এখন সরকারের দায়িত্ব হলো নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, তারেক রহমান যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারের অধীনে আদালতের প্রতি অবমাননাকর আচরণ হবে না, মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না এবং ভিন্নমত দমনে কোনো হয়রানি করা হবে না।
ফারুক বলেন, ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে এবং খুব শিগগিরই ‘কৃষি কার্ড’ কার্যক্রম শুরু হবে। এছাড়া পরিবেশ রক্ষায় এক কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের মানুষের জন্য কাজ করার সামর্থ্য একমাত্র তারেক রহমানেরই রয়েছে।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও অ্যাডভোকেট রফিক সিকদারসহ অন্যরা।

Advertisement
Advertisement